দিলীপ ঘোষ একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন, সৌমিত্র খাঁ
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এর দেউলি তে বিজেপির যুব মোর্চার এক সভায় বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ বলেন দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ একজন ত্যাগী মানুষ।আমার দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষ একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন।বাংলার উন্নয়ন হবে।সেই সঙ্গে তিনি বলেন প্রাইমারি, আপার প্রাইমারিতে লাখ লাখ টাকা নিয়ে ছেলেদের চাকরি করাচ্ছে ।
আমি বলেছিলাম জঙ্গলমহল তথা বাঁকুড়া ও বিষ্ণুপুরের ছেলেদের কথা ভাবুন।ও বলেছিল বারো লক্ষ টাকা দিন চাকরি হয়ে যাবে।দাঁতনের দেউলিতে যুবমোর্চার সভামঞ্চে দাঁড়িয়ে এই কথা বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।তিনিতৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়এর নাম করে আরও বলেন যে তথ্যপ্রমাণ দিয়ে প্রমাণ করব তুমি চোর।
এক আই.এস অফিসার কে দিয়ে তুমি টাকা তোলাচ্ছে।এই ভাইপোকে একদিন কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাব এটা আমি শপথ গ্রহণ করলাম।সব ছেলেকে দিয়ে কেস করাব আর এই তথ্য আমি উদ্ঘাটন করাব ।বাংলার ছেলেদের স্বপ্ন আমি কেড়ে নিতে দেব না বলে সৌমিত্র খাঁ জোর গলায় ওই সভায় বলেন।

Post a Comment