বিশ্ব বাংলা হাট সম্প্রসারণ কাজের জন্য এক একর জমি হস্তান্তর রাজ্যের
দি নিউজ লায়নঃ শিলিগুড়ি শহরে দ্বিতীয় বৃহত্তম উপনগরী হিসেবে হেলথ এন্ড নলেজ হাব তৈরির দিকে এগোচ্ছে রাজ্য। শহরের কাওয়াখালীতে তিস্তা উপনগরীর কাজে শুরু করা হয়েছে। এখানেই ৮৪একর জমির ওপর রাজ্যের তরফে হেলথ এন্ড নলেজ ক্যাম্পাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। অত্যাধুনিক হাসপাতাল ও স্কুল কলেজ ক্যাম্পাস তৈরির ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।
শিলিগুড়ির জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান এসজেডিয়ে জমি হস্তান্তর করেছে,ভোরের আলোর আদলে পিপিই মডেলে ডিপিআর করে প্রকল্পের কাজ হবে। শিক্ষা ও স্বাস্থ্যের জরুরি ক্ষেত্র হিসেবে এই উপনগরী শহরের সমান দ্বিতীয় শহরতলি হয়ে উঠতে চলেছে।
সোমবার নিজ দপ্তরে এসজেডিয়ে কর্তৃপক্ষের সঙ্গে উপনগরীর কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী জানান উপনগরির কাজ শুরু হচ্ছে যেখানে ৮৪ একর জমি মুখ্যমন্ত্রীর নির্দেশে হস্তান্তর করা হয়েছে, টেন্ডার প্রক্রিয়া চলছে। বিশ্ব বাংলার হাটকে বড় পরিসরে সম্প্রসারনের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আরও ১ একর জমি রাজ্য সরকার এসজেডিএ -এর কাছ থেকে হস্তান্তর করা হচ্ছে

Post a Comment