মীরজাফররা কোনদিন নবাব হতে পারে না, জয়ন্ত নস্কর
দি নিউজ লায়নঃ মীরজাফররা কোনদিন নবাব হতে পারে না- নাম না করে শুভেন্দুকে আক্রমন তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের। সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের পাঠানখালি কলেজ মাঠে পাঠানখালি অঞ্চল তৃণমূলের উদ্যোগে এক জনসভায় গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করে বলেন, মীরজাফররা কোনদিন নবাব হতে পারে না।
এরা কোন দিন নবাব হবে না। বাম আমলে ৫২ হাজার কর্মী শহীদ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে বার বার অপমান করছে রাজ্যপাল। বাংলার রাজনীতি সচেতন মানুষ সব দেখছে । ২০২১ এ এর যোগ্য জবাব দেবে।

Post a Comment