কয়েক বস্তা ভর্তি মাদকসহ গ্রেপ্তার দুই - The News Lion

কয়েক বস্তা ভর্তি মাদকসহ গ্রেপ্তার দুই

 


দি নিউজ লায়নঃ    উড়িষ্যা ভুবনেশ্বর থেকে বারুইপুরে আনা হচ্ছিল কয়েক বস্তা ভর্তি মাদক। উপরে সারের বস্তার নীচে লুকানো ছিল এই মাদকের বস্তা। শুক্রবার গভীর রাতে বোলেরো গাড়ি করে বারুইপুরে পা দিতে দিতেই বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও থানার পুলিসের যৌথ তল্লাশিতে আটক মাদক। গ্রেপ্তার দুই। বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিত বসু শনিবার বলেন,ধৃতদের নাম সুনীল সামন্ত ও সরোজ মন্ডল।


 শনিবার এদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। উদ্ধার হয়েছে ১২৪  কেজি মাদক দ্রব্য। যার বাজারমুল্য ১১ লক্ষ টাকা। এদের বাড়ি হাওড়ার আমতা ও বালি এলাকায়। পুলিশ জানিয়েছে,এরা মূলত বারুইপুরের শঙ্করপুরে মাদক দ্রব্য বিক্রি করতে আসছিল। এদের হাত দিয়ে রায়দিঘি,ক্যানিং,মগরাহাট সহ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ হত। এদের পিছনে আর কারা জড়িত তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.