অমর্ত্য সেন জবরদখলকারী, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা বিশ্বভারতীর - The News Lion

অমর্ত্য সেন জবরদখলকারী, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ঘোষণা বিশ্বভারতীর

 


দি নিউজ লায়নঃ  অমর্ত্য সেন জবরদখলকারী। বিশ্বভারতীর জায়গা দখল জোর করে রেখেছেন। শনিবার বিকেলে  সাংবাদিক বৈঠক করে ঘোষণা বিশ্বভারতীর। অমর্ত্য সেনের অধিগৃহীত জায়গা রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দপ্তরকে দিয়ে মাপজোক করাতে চায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর কর্মসচিব অশোক মাহাতো বলেন, অধিগ্রহণ করে আছে এমন মানুষের তালিকায় অমর্ত্য সেনের নাম রয়েছে বিশ্বভারতীর কাছে।


 প্রয়োজনে রাজ্য সরকারের প্রতিনিধি অমর্ত্য সেনের প্রতিনিধি এবং বিশ্বভারতীর প্রতিনিধি নিয়ে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সাহায্য নিয়ে অমর্ত্য সেনের বাড়ির জমি পরিমাপ করে দেখা হবে। বিশ্বভারতী তরফে অমর্ত্য সেনের  বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনার পর তীব্র প্রতিবাদ করেছিলেন  মমতা। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী  বীরভূম সফরে এসে বলেছিলেন, নোবেলজয়ী অমর্ত্য সেন ওই বাড়িতে গত ৮০ বছর ধরে আছেন , অমর্ত্য সেনের বাবাকে ওই জমিটি দেওয়া হয়েছিল বিশ্বভারতী তরফে।


 নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সমালোচনা করেছেন বলেই বিশ্বভারতীর উপাচার্য বিজেপির হেনস্তা করছে অমর্ত্য সেন কে। যেভাবে অমর্ত্য বাবু কে জমি চোর আখ্যা দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মানুষ কখনো মেনে নেবে না। বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুবোধ মিএ  জানিয়েছেন, সীমহীন নোংরামি করছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।  বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চেয়ারে বসে বিদ্যুৎ বাবু যে প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে তা দেখে আমরা আতংকিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.