বিভিন্ন ঠাকুর থানে পুজো দিয়ে রাজ্য বাসীর মঙ্গল কামনা করলেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়নঃ শনিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার লালগড়ের বুড়া বাবার থানে প্রথম পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। বুড়া বাবার থানে পূজা দিয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এরপর তিনি লালগড় থানার হরিপুর গ্রামে মাটি মাখা বাবার থানে গিয়ে সপরিবারে পুজো দেন এবং ওই অনুষ্ঠানে উপস্থিত হাজার দুয়েক মানুষের সাথে জনসংযোগ কর্মসুচী সরেন। এরপর তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন দুই জায়গাতেই তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করে পুজো দিয়েছেন।
সেই সঙ্গে জঙ্গলমহলের বাসিন্দাদের সুখ ও শান্তি অব্যাহত রাখারও কথাও তিনি জানিয়েছেন। তিনি বলেন বিজেপি নামক অশুভ শক্তিকে বাংলার মানুষ বাংলা থেকে বিদায় করবে। যারা গণতন্ত্রের ধার ধারে না, যারা সংবাদপত্রের কণ্ঠরোধ করার চক্রান্ত করছে। তারা নাকি বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আন্দোলন করছে। বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নয় বাংলায় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি।ওরা সারা ভারতবর্ষের গণতন্ত্র কে ধ্বংস করছে। ওদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন বাংলায় প্রকৃত গণতন্ত্র রয়েছে বলে বিজেপি কথা বলতে পারছে। বাংলার মানুষ সচেতন মানুষ, বাংলার সচেতন নাগরিক আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে ক্ষমতায় নিয়ে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
হাজার চেষ্টা করেও বাংলার মানুষের মন জয় করতে পারবে না বিজেপি। তাই তিনি বিজেপিকে পরিত্যাগ করার জন্য সকলের কাছে আহ্বান জানান। তিনি বলেন শান্তি ও উন্নয়নের জন্য দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য রাজ্যের জনগণ বিধানসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবেন। সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বেইমান শুভেন্দু অধিকারী দলনেত্রী এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করছেন। তিনি তার উদ্দেশ্যে বলেন আগামী বিধানসভা নির্বাচনের পর তার সাথে ও তার দল বিজেপির সাথে দেখা হবে। তার এসব বক্তব্যের যোগ্য জবাব দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেস হিংসা ও সন্ত্রাসকে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়নকে বিশ্বাস করে। মকর পরব উপলক্ষে জঙ্গলমহল জুড়ে বিভিন্ন অনুষ্ঠান অব্যাহত রয়েছে তাই তিনি জঙ্গলমহলের প্রতিটি মানুষকে মকর পরবের প্রতিটি অনুষ্ঠানের অভিনন্দনও শুভেচ্ছা জানিয়েছেন। তেমনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি বিজেপিকে সরাসরি হুমকি দিয়ে বলেন নির্বাচনী ময়দানে দেখা হবে। কারা গণতন্ত্র মানে আর কারা গণতন্ত্র মানে না। গোটা দিল্লি যদি বাংলায় এসে বসে থাকে তাহলে বাংলা দখল করা যাবেনা। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে ।মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে উন্নয়ন পৌঁছে দিয়েছে ।তাই উন্নয়ন নিয়ে কাউকে ভাবতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ রয়েছে, তারাই বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।

Post a Comment