মেমারি স্টেশনের ফুটওভার ব্রিজের স্লাব ভেঙে পড়ল - The News Lion

মেমারি স্টেশনের ফুটওভার ব্রিজের স্লাব ভেঙে পড়ল

 


দি নিউজ লায়নঃ   মেমারি স্টেশনের ফুটওভার ব্রিজের স্লাব ভেঙে পড়লো। স্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে টিকিট কাউন্টারের দিকে নামার জায়গায় হঠাৎই  স্লাব ভেঙে যায়। জখম ওই যাত্রী নীচে পড়ে যায়। তবে তার তেমন চোট লাগে নি। এই বিষয়ে রেল সূত্রে জানা যায়, একটা স্লাব ভেঙে পড়ে। তবে কেউ জখম হওয়ার কোন খবর নেই। ওই জায়গাটি টিন দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।


 প্রত্যক্ষদর্শী অরূপ সেন বলেন, এক যুবক স্লাব ভেঙে যাওয়ার সময় নীচে পড়ে যায়। তবে একেবারে নীচের দিকে স্লাব ভেঙে যাওয়ায় বড় ক্ষতি হয় নি।তবে ফুটওভার ব্রিজের অবস্থা খুবই খারাপ। ব্রীজের বিভিন্ন জায়গায় রড বেরিয়ে আছে।অথচ রেল প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। একই কথা বলেন স্থানীয় বাসিন্দা রমেন সাউ।তিনিও বলেন রেল প্রশাসন মেরামতের জন্য কোন উদ্যোগ নেয় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.