সোনারপুরে আক্রান্ত এক তৃণমূল নেতা
দি নিউজ লায়নঃ সোনারপুরে আক্রান্ত হলেন এক তৃণমূল নেতা। তাঁকে বাঁশ ও লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শুধু তিনি নন, তাঁর সঙ্গে থাকা পঞ্চায়েত সদস্যা ছেলের বউ ও এক তৃণমূল কর্মীকেও মারধর করা হয়েছে। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতের গারালের ঘটনা। এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে এলাকার বিজেপি নেতা ও এলাকার দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে খবর।
যদিও বিজেপির তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার নাম দীলিপ ঢালি। তিনি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। বর্তমানে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি ও সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ। তাঁর ছেলের বউ ইদ্রানি ঢালি। তিনি প্রতাপনগর পঞ্চায়েতের সদস্যা। দিলীপ ঢালি ও ইদ্রানি ঢালিকে মারধর করা হয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল কর্মী সহদেব সর্দার। তাঁকেও মারধর করা হয়েছে। দীলিপবাবুর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। তিনি সোনারপুর ইস্পাত কো অপারেটিভ হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গারালের একটি মাঠে বসে কয়েকজন দুষ্কৃতি নেশা করে গালিগালাচ করছিল।
সেই খবর পেয়ে সেখানে যান এলাকার তৃণমূল সভাপিতি দীলিপ ঢালি। তিনি তাদের ওই কাজের প্রতিবাদ করেন। তাতেই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ তাঁকে থানায় এসে লিখিত অভিযোগ জানাতে বলেন। আর সেই অভিযোগ জানাতে আসার পথেই তাঁকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতি। তারা বাঁশ ও লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তাঁকে বাচাতে এগিয়ে যান ছেলের বউ ইন্দ্রানী ঢালি। অভিযোগ তাঁকেও আক্রান্ত হতে হয়েছে দুষ্কৃতিদের হাতে। এলাকার তৃণমূল কর্মী সহদেব সর্দারও বাধা দিতে যাওয়া

Post a Comment