গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শ্বশুরবাড়ির ৫
দি নিউজ লায়নঃ গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুলিস শ্বশুরবাড়ির ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনা গলসি থানার কুমারপুর এলাকায়। ধৃতদের নাম বামাপদ সাঁতরা, রাধাপদ সাঁতরা, ভৈরবপদ সাঁতরা, ছোট্টু সাঁতরা ওরফে মাহাত ও বিগন মাহাত। পুলিস জানিয়েছে, ভাতার থানার এড়াচিয়া গ্রামের বাসিন্দা অসীম সিংয়ের মেয়ে অনুপমার সঙ্গে মনসা সাঁতরার বছর আটেক আগে বিয়ে হয়েছিল।
বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে অনুপমার উপর নির্যাতন শুরু হয়। অত্যাচার বাড়তে থাকায় গত ১৬ নভেম্বর তিনি শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ঘটনার বিষয়ে মৃতার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। মৃতার স্বামীকে পুলিস আগেই গ্রেপ্তার করে। সোমবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ জানুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন।

Post a Comment