২৪ লক্ষ টাকা ব্যয়ে বিবেকানন্দ শিশু উদ্যান - The News Lion

২৪ লক্ষ টাকা ব্যয়ে বিবেকানন্দ শিশু উদ্যান

 


দি নিউজ লায়নঃ     স্বামী বিবেকানন্দের জন্মদিনে শিশুদের জন্য বিবেকানন্দ শিশু উদ্যানের সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পৌরসভা। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া পৌরসভার ২৭ নং ওয়ার্ডের নোনা শিব তলায় শিশু উদ্যানের শিলান্যাস করেন বিধায়ক পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস, পৌরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ অন্যান্যরা।


 উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর বিবেকানন্দের নামাঙ্কিত এই শিশু উদ্যান টি নির্মাণ করতে খরচ হবে প্রায় ২৪ লক্ষ টাকা। শিশু উদ্যানটিতে শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন উপকরণের পাশাপাশি প্রবীনদের বসার ব্যবস্থা থাকবে। উলুবেড়িয়া পৌরসভার দাবি আগামী দুই মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। এদিন শিলান্যাস করতে এসে বিধায়ক পুলক রায় বলেন শিশু উদ্যানটি নির্মাণ করতে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে কথা বলে অর্থের ব্যবস্থা করবেন।


অন্যদিকে এদিন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের গৌরীপুর কৃষ্ণচূড়া পার্কে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন বিধায়ক পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক পুলক রায় স্বামী বিবেকানন্দের মূর্তি আবরণ উন্মোচন করেন। অন্যদিকে এদিন উলুবেড়িয়া ২ নং জকের উদ্যোগে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার নির্মল মাজি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলী উলুবেড়িয়া ২ নং সমিতির সভাপতি শেখ ইলিয়াস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.