মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁতনের উন্নয়ন করেছে, কেন্দ্র সরকার করেনি, বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের শালিকোঠা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের এস টি সেলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ভদ্র হেমব্রম ও তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুল দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিশাল জনসভায় বিধায়ক বিক্রম প্রধান তার ভাষণে বলেন দাঁতনের উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কেন্দ্রের বিজেপি সরকার কোন উন্নয়ন করেনি। বিজেপি উন্নয়ন দেখতে পায় নি। বিজেপিতে কর্মীরা আগে সিপিএম করত, তাই ওরা এখন উন্নয়ন দেখতে পায়নি। কারণ ওরা ৩৪ বছর বাংলার কোন উন্নয়ন করতে পারেনি।সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে ওরা এখন বড় হুনু হয়ে গিয়েছে।ওরা চোখে দেখতে পেতেন না,ওদের চোখে ছানি অপারেশনের জন্য রাজ্য সরকার চোখের আলো প্রকল্প চালু করেছে,এবার ওরা ওদের চোখে উন্নয়ন দেখতে পাবে।তিনি বলেন বিজেপি তৃনমূলের বিরুদ্ধে যত মিথ্যা কুৎসা করবে,ততই দলে দলে মানুষ তৃণমূলে সামিল হবেন।বাংলার মানুষ বিজেপি কে বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দিবে।তিনি বলেন কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে দলের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দল রয়েছে বলে জানান।সেই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারী কে বেইমান বলে তীব্র ভাষায় তাকে আক্রমণ করেন।তিনি বলেন রাজ্যে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীকে ২০২১ সালের সেরা ভন্ড ও মিথ্যাবাদী পুরস্কার দেওয়া হবে।বাংলার মানুষ ওই ভন্ড নেতাকে সঠিক সময়ে যোগ্য জবাব দিবেন।তিনি বলেন বাংলার মানুষ কার সাথে রয়েছে তা বিধানসভা নির্বাচনে প্রমাণিত হবে।তিনি সকলকে মমতার পাশে থাকার আহ্বান জানান। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য তিনি সর্বস্তরের মানুষকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Post a Comment