শালবনিতে হাতির হামলায় একজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া - The News Lion

শালবনিতে হাতির হামলায় একজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া

 


দি নিউজ লায়নঃ   শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ হাতির হামলার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর গ্রামে। হাতির হামলায় মারা যায় মনসা মাহাতো, বয়স ৫০ বছর ,তার বাড়ি মথুরাপুর গ্রামে। কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি হাতি এসে তাকে শুঁড় দিয়ে আছাড় মেরে রাস্তার উপর ফেলে দেয়।


 ঘটনাস্থলেই মনসা মাহাতো নামে ওই ব্যক্তি মারা যায় ।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা বলে জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরাও পুলিশ ।পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।


বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবার কে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতি পুরন  দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।  ভীমপুর অঞ্চলের লক্ষণপুর  ও মথুরাপুর জঙ্গলে বেশ কয়েকটি  হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান।শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো মৃতের বাড়িতে গিয়ে তার পরিবার বর্গকে সমবেদনা জানান ও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.