মুখ্যমন্ত্রীকে অপমান করার প্রতিবাদে বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে কেশপুরে তৃণমূলের ধিক্কার মিছিল
দি নিউজ লায়নঃ ২৩ শে জানুয়ারী কোলকাতার ভিক্টরিয়া তে নেতাজী সুভাষচন্দ্র বসুর ২২৫ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপির নেতা ও কর্মীরা অপমান করে ।ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কেশপুর বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
ওই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক,কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠি,ইমদাদুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ওই ধিক্কার মিছিলে প্রায় দশ হাজারের বেশি মানুষ সামিল হয়েছিলেন।ওই মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে অপমান করার জানায় বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে ধিক্কার জানানো হয়।তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক বলেন যে ভাবে মুখ্যমন্ত্রীকে বিজেপি অপমান করেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
তিনি বলেন মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে বাংলা কে,বাঙালিকে অপমান করা।বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি কে বাংলার মানুষ বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দিবেন।তিনি আরো বলেন যে জাত, পাত, ধর্ম নিয়ে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে।তাই বিজেপি কে বাংলা থেকে হটানোর জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।সেই সঙ্গে তিনি বিজেপিকে সাম্প্রদায়িক রাজনৈতিক দল বলে বিজেপির তীব্র সমালোচনা করেন।সেই সঙ্গে সকলকে মুখ্যমন্ত্রী র পাশে থাকার আবেদন জানান।

Post a Comment