আজ আপনার সামনে কি আছে, জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ রাশিফল একটি জ্যোতিষ চার্ট যা কোনও ব্যক্তির সূর্য, চাঁদ এবং গ্রহের অবস্থানের সাহায্যে প্রস্তুত position জ্যোতিষী তার জন্ম সময় অনুযায়ী ব্যক্তির গ্রহ গণনা করে এবং তার ভবিষ্যত সম্পর্কে ভবিষ্যদ্বাণী দেয়। এই রাশিফলগুলি পছন্দ, সম্পর্ক, ক্যারিয়ার, স্বাস্থ্য, চাকুরী এবং বিবাহের পূর্বাভাস দিতে ব্যবহার করা যেতে পারে। একটি রাশিফল পাঠ আপনাকে পুরো দিনের ভবিষ্যদ্বাণী সম্পর্কে বলে। আপনার লাভ লাইফ, রিলেশনশিপ, ক্যারিয়ার এবং জব প্রসপেক্টস, স্বাস্থ্য প্রতিদিনের মাধ্যমে আপনি যে কোনও কিছু জানতে পারেন।
মেষ রাশি: উদার মানসিকতার জন্য কর্মস্থানে বিপদ আসতে পারে। দেরিতে হলেও দক্ষতার সুফল পেতে পারেন। ব্যবসার দিকে উন্নতির আশা আছে। পড়াশোনার জন্য সুনাম।
বৃষ রাশি: বিলাসিতার জন্য ব্যয় বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখায় ভাল হবে। পরিকল্পনাতে ত্রুটি হতে পারে।লোভ এড়াতে না পারলে বিপদ আসতে পারে। দুপুরের পরে কোন ভাল সুযোগ আসতে পারে।
মিথুন রাশি:
আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। আজ আপনি কারও কাছ থেকে দীক্ষা লাভও করতে পারেন। এইদিন কোনও কিছুর অপচয়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অনেক দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ আপনার কাছে বদ্ধ মনে হবে।
কর্কট রাশি: কোনো দামি জিনিষ বা অর্থ নষ্ট হতে পারে। পরিবারে কোনও অশান্তির কারণে মানসিক স্থিত ঠিক থাকবে না। শরীরের দিকে কোনও রোগের প্রকোপ বাড়তে পারে। অর্থ লাভের দিক দিয়ে দিনটি ভাল হতে পারে।
সিংহ রাশি: অর্থ নিয়ে বিবাদ হতে পারে। বাড়তি কোন আয়ের সুযোগ হাতছাড়া করবেন না। সন্তানের কোন কাজের জন্য মানসিক প্রসন্নতা লাভ করবেন। কর্মস্থানে উদ্বেগ বৃদ্ধি পাবে। ব্যবসার দিকে উন্নতির ভাল সুযোগ আসতে পারে।
কন্যা রাশি: শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।
তুলা রাশি: শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি।
বৃশ্চিক রাশি: অপ্রত্যাশিতভাবে কোন সমস্যার সমাধান হবে। অর্থের প্রতি দুর্বলতা সমস্যা বাড়তে পারে। স্বামী-স্ত্রী শান্তির পরিবেশ উপভোগ করবেন। খরচ বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি: দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে বেচাকেনায় ভালো আয়ের সুযোগ রয়েছে। মিষ্টান্ন ও খাদ্য দ্রব্য প্রস্তুত কারকদের ভালো আয় হবে। দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো কিছু টাকা আসতে পারে।
মকর রাশি: দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। আজ নিঃসন্তানদের সন্তান লাভের যোগ বলবান। প্রতিযোগীতামূলক কোন কাজে বিজয়ী হবার সম্ভাবনা।
কুম্ভ রাশি: দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক কোন বিষয়ে মায়ের পরামর্শে উপকৃত হতে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের যোগ প্রবল। যানবাহন লাভের সুযোগ আসতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আর্থিক উন্নতি হতে পারে। জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন।
মীন রাশি: কাজের দিকে খুব ভাল উন্নতির সুযোগ আসতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে।কোন কাজে মানসিক কষ্ট বাড়তে পারে।পাওনা অর্থ পেতে পারেন।

Post a Comment