মেদিনীপুরে বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় ৫০০ জন যোগদান করলো তৃণমূল কংগ্রেসে - The News Lion

মেদিনীপুরে বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় ৫০০ জন যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

 


দি নিউজ লায়নঃ   বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের প্রাক্তন আধিকারিক দেবেন হাঁসদা ও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।


ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও সাধারণ সম্পাদক গোপাল সাহা ,তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদিকা কল্পনা সিট ও তৃণমূল কংগ্রেস নেতা পবিত্র সিট সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বুধবার যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের বেশিরভাগই ছিলেন বিজেপি দলের কর্মী ও সমর্থক, সামান্য কিছু সিপিএম দলের।বিজেপিও সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। 


তিনি বিজেপি ওসিপিএম  দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর তার ভাষণে বলেন যারা বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের দলে যোগ্য সম্মান দেওয়া হবে। সেই সঙ্গে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার ১৫  টি আসনে জয়লাভ করবে। বিজেপি যতই তৃনমূলের বিরুদ্ধে যতই  কুৎসা করুক তাতে কোনো লাভ হবে না। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে তার যোগ্য জবাব দেবে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুরের মানুষ। মেদিনীপুরের মানুষ কোনদিন বেইমান দের প্রশ্রয় দেয় না।


 তাই বিজেবিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নিজেদের এলাকায় কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি পাড়ায় পাড়ায় গিয়ে দলীয় কর্মীদের সাধারণ মানুষএর কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের সাথে পাড়া বৈঠক করার নির্দেশ দেন ।সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এছাড়াও তিনি বলেন হাজার শুভেন্দু অধিকারী  মেদিনীপুরে এলেও তৃণমূলের কোন ক্ষতি করতে পারবে না।তৃনমূলের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাকে দলীয় প্রতীক দিবেন তিনি বিধায়ক নির্বাচিত হবেন। তাই শুভেন্দু অধিকারীর কী বলল তা নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই বলে তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.