নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর এর রূপনারায়ন পুরে ডিভাইডারের ধাক্কা লেগে ডাম্পারে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য - The News Lion

নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর এর রূপনারায়ন পুরে ডিভাইডারের ধাক্কা লেগে ডাম্পারে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ    নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা লেগে ডাম্পারে আগুন লাগার ঘটনাকে করে কেন্দ্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার ৬০ নম্বর জাতীয় সড়কের রুপনারায়নপুর এলাকায়। জানা গেছে শনিবার সকাল নাগাদ খড়গপুর লোকাল থানার ৬০ নম্বর জাতীয় সড়কের রুপনারায়নপুর এলাকায় একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের ধাক্কা মারলে আচমকা গাড়িতে আগুন লেগে যায়।


কোনক্রমে ড্রাইভার ও খালাসী গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রূপনারায়ণপুর এলাকায়।ওই ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ডাম্পার টি। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গোপুর লোকাল থানার পুলিশ।ঠিক  কি কারনে ওই  ডাম্পারে আগুন লেগেছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.