ডাকাতির আগেই অস্ত্রসহ এক ডাকাতকে খড়্কুশমা এলাকা থেকে গ্রেফতার করল গড়বেতা থানার পুলিশ
দি নিউজ লায়নঃ শুক্রবার গভীর রাতে যখন গড়বেতা থানার পুলিশ টহলদারির কাজ করছিল সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়্কুশমা এলাকায় রাস্তার ধারে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। এরপর পুলিশ দেখে তারা ছুটে পালাতে থাকে। তার মধ্যে একজনকে পুলিশ তাড়া করে ধরে ফেলে। ধৃতের নাম কুতুবুদ্দিন শা।
তার কাছ থেকে ডাকাতির জিনিস সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক চুরি-ছিনতাই ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির জন্য ওই এলাকায় জড়ো হয়েছিল। তার সাথে আর কারা ছিলেন তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ধৃত ডাকাত কুতুবউদ্দিন শা কে গড়বেতা আদালতে তোলা হয়। ডাকাতি করার আগে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের এক পান্ডা কে পুলিশ গ্রেফতার করার ঘটনা পুলিশের সাফল্য বলে গড়বেতা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment