জামতারা গ্যাংয়ের স্টাইলে শিলিগুড়িতে নির্বাচনের আগে ভিন রাজ্যের গ্যাংয়ের ডেরা
দি নিউজ লায়নঃ জামতারা গ্যাংয়ের স্টাইলে শিলিগুড়িতে নির্বাচনের আগে ভিন রাজ্যের গ্যাংয়ের ডেরা। গুরগাঁও জেল হেফাজতে থেকেই মাস্টারপ্ল্যান ফারার জওয়ানের।শিলিগুড়ি পুলিশের অভিযানের ধৃত দেশের একাধিক এটিএম লুঠের ঘটনার মাস্টারমাইন্ড জাঠ রেজিমেন্টের ফেরার জওয়ান। ধৃত জওয়ান প্রবীর কুমার (৩০) নর্থ সিকিমে জাঠ রেজিমেন্টের সেনাবাহিনীতে নিযুক্ত ছিল।
এক বছর যাবৎ সেনাবাহিনী থেকে ফারার এই জওয়ান গুরগাঁওতে এটিএম লুঠ চালায়। একাধিক জায়গায় এটিএম লুঠ চক্রের মাস্টারমাইন্ড ফারার জওয়ান। জেল হেফাজত থেকে দলের সার্কেদের সঙ্গে যোগাযোগ রেখে শিলিগুড়িতে এটিএম লুঠের ছক বাঁধে। ছক মোতাবেক জামিনে ছাড়া পেয়েই শিলিগুড়ির উদ্দেশ্য রওয়ানা দেয়। থেকেই পরিকল্পনা মাফিক হরিয়ানার তার অঙ্গুলিহেলনে চলা গ্যাংয়ের সার্কেদ
হরিয়ানার থেকে শিলিগুড়িতে ডেরা তৈরি করে। সেইমতোই জামিনে ছাড়া পেয়ে শিলিগুড়িতে ডেরায় এসে পরিকল্পনামাফিক কাজে নেমে ১২ই জানুয়ারি শিলিগুড়িতে কোর্ট মোড়ে এটিএমে প্রথম অভিযান চালায়। পুলিশের তৎপরতায় ব্যর্থ হয় ছক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডিপি সিং জানান পুলিশের কাছে খবর ছিল একটি হরিয়ানার গ্যাং শিলিগুড়িতে ডেরা গড়ে বড় হামলার ছক কষছে। সেইমতো ব্যাংক লুঠের ঘটনাকে আনজাম দিতে গিয়ে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় দুই দুষ্কৃতী রাহুল ও প্রবীর কুমারকে। তাদের কাছ থেকে এটিএম লুঠের একাধিক সরঞ্জাম মিলেছে।

Post a Comment