শুধু পয়সার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জন বিরোধী আইন লাগু করছে ও দেশের জাতীয় সম্পত্তি বিক্রি করছে, হেমন্ত সরেন - The News Lion

শুধু পয়সার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জন বিরোধী আইন লাগু করছে ও দেশের জাতীয় সম্পত্তি বিক্রি করছে, হেমন্ত সরেন

 


দি নিউজ লায়নঃ    জঙ্গলমহল কে সংবিধানের  পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত ও স্বশাসিত পরিষদ গড়ার দাবিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের জামদা ময়দানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সহ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অন্যান্য নেতৃবৃন্দ। ওই সভায় ঝাড়খণ্ড এর মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন কংগ্রেস  ও বামেদের সঙ্গে নির্বাচনী আঁতাত করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিসম গুরু শিবু সরেন এর পুত্র হেমন্ত সরেন ঝাড়খন্ড রাজ্যে বিজেপির হাত থেকে ক্ষমতা দখল করে।


 এবার হেমন্ত সরেন এর লক্ষ্য বাংলার ২০২১ এর বিধানসভা নির্বাচন।  হেমন্ত সরেন অভিযোগ করে বলেন যে একসময় শ্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। কিন্তু আজ কৃষাণ রা শান্ত ঠান্ডায় রাত জাগে কৃষি আইন বাতিলের জন্য। তিনি অভিযোগ করেন যে শুধু পয়সার জন্য বিজেপি সরকার জনবিরোধী আইন লাগু করছে এবং  দেশের জাতীয় সম্পত্তি বিজেপি বিক্রি করছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা  ডাকে ঝাড়গ্রামের সার্কাস ময়দানের জনসভায় তিনি অভিযোগ করেন যে বিজেপি মুসলিম বিরোধী বিজেপি দেশ বিরোধী। মুক্তি মোর্চা তরফ থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন  বলেন যে বাংলার মানুষের দাবী মেনে বাংলার আদিবাসি-মানুষের যে অধিকার  রয়েছে,ঝাড়খণ্ড মুক্তি মোর্চা  আদিবাসী মানুষদের সেই অধিকার কে সামনে রেখে লড়াই  করবে। এবং তিনি বারেবারে আসবেন এই পশ্চিমবাংলায়।তবে তিনি  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো মন্তব্য করেননি।


 পশ্চিমাঞ্চলে এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে দাবি করা হয় যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চল এলাকাকে সংবিধানের  পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত ওস্বশাসিত পরিষদ করার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে । আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য সংবিধানে উল্লেখিত পঞ্চম তপশিল লাঘুকরতে হবে। তারা ঘোষণা করেন ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার চল্লিশটি বিধানসভা আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই ভোটের দিন ঘোষণার আগে থেকেই ঝাড়গ্রামে জনসভা করে কার্যত নির্বাচনী প্রচার শুরু করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলে রাজ নৈতিক মহলের অনুমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.