রুগী শূন্য শিলিগুড়ির কোভিড হাসপাতাল, স্বস্তির নিঃশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরে
দি নিউজ লায়নঃ রুগী শূন্য শিলিগুড়ির কোভিড হাসপাতাল। স্বস্তির নিঃশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরে। শিলিগুড়ি কাওয়াখালীর ডিসান কোভিড হাসপাতাল করোনার পাশাপাশি গুরুতর জটিলরোগে আক্রান্ত রুগীদের চিকিৎসা করা হতো। করোনার শুরুর পর্যায়ে রাজ্যের তরফে দ্রুত শিলিগুড়ির দুটি বেসরকারি হাসপাতালকে হস্তান্তর করা হয় উন্নত মানের পরিষেবা প্রদানের জন্য।
তবে বর্তমানে বেশ কয়েকমাস যাবৎ শহরে করোনা আক্রান্তের গ্র্যাফ ক্রমাগত নিম্নমুখী। এরপরও দুই হাসপাতালই চিকিৎসার ব্যয়ভার বহন করে চলেছে রাজ্য।কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস থেকে আক্রান্তের সংখ্যা একেবারেই কমে যায়। কাওখালীর করোনা হাসপাতালে রুগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩-৫জনে। এরপরই কাওয়াকালীর হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যকে হাসপাতালটি ছেড়ে দেওয়ার আবেদন করে সেই মতো রুগী পরিষেবার ও করোনা পরিস্থিতির বিবেচনা করে সিদ্ধান্তের কথা জানায় রাজ্য।
এরমাঝেই সোমবার কাওয়াকালীর ওই অধিগৃহিত হাসপাতালে রুগীর সংখ্যা শূন্যতে গিয়ে দাঁড়ায় এদিন নতুন করে কোনো রুগীই এই হাসপাতালে ভর্তি হয়নি। দু একদিন পরিস্থিতি বুঝে জেলা স্বাস্থ্য দপ্তরের জানুয়ারির প্রথম সপ্তাহেই এই হাসপাতালটি মালিকপক্ষের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভবত ৪ঠা জানুয়ারি থেকেই স্বাভাবিক ছন্দে অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা শুরু করতে চলেছে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ।

Post a Comment