দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার
দি নিউজ লায়নঃ দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার। উত্তরবঙ্গের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের। শিল্যান্যাস করেই ট্রমা কেয়ার সেন্টারের দাড়ি টানা হয় বাম আমলে। বাম আমলে ফেলে যাওয়া সেই কাজ হাতে নিয়ে অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার চালু করতে উদ্যোগী হয় বর্তমান রাজ্য সরকার। তবে বেশ কিছু জটিলতা দেখা দেয়।
একই সঙ্গে কোভিডের কারনে আরও একবছর পিছিয়ে যায় কাজ। অবশেষে সমস্ত রকম জটিলতা কাটিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার সোমবার চালু হতে চলেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার বলেন অত্যাধুনিক সমস্ত রকম পরিকাঠামোয় ২০টি শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার সেন্টার চালু হচ্ছে।
এরমধ্যে ১০টি সিসিইউ শয্যা ও ১০টি স্টেপ ডাউন শয্যা থাকছে। পর্যাপ্ত সিটি স্ক্যান মেশিন ও ভেন্টিলেশনের ব্যবস্থা সবটাই রয়েছে।তিনি আরোও বলেন ২০২০এর জানুয়ারিতেই এই ট্রমা কেয়ার সেন্টার চালুর সমস্তরকম প্ৰস্তুতি নেওয়া হয়,সেসময়ই চালু হয়ে যেত তবে কোভিড পরিস্থিতির জন্য পিছিয়ে যায়। অন্যদিকে সোমবার মন্ত্রী গৌতম দেব এই ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করতে চলেছেন বলেই জানা গিয়েছে।

Post a Comment