বায়ো বাবল ভাঙার অভিযোগকে কার্যত বুড়ো আঙুল,একসাথেই সিডনি যাচ্ছে ভারতীয় দল
নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি শোনা গিয়েছিল। কারুর দাবি ছিল জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে সিডনি টেস্টে অংশ ই নিতে পারবেন না ওই পাঁচ ভারতীয় ক্রিকেটার কেউ আবার দাবি করেছিলেন পুরো দল একসাথে উড়ে গেলেও যাবেন না ওই পাঁচ ক্রিকেটার।তাদের নাকি প্রাইভেট বিমানে করে উড়িয়ে নিয়ে সিডনি। কিন্তু বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। কার্যত বায়ো বাবল ভাঙার অভিযোগকারীদেরকে বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয় টেস্ট খেলতে সোমবার সিডনির উদ্দেশে একসাথেই পাড়ি দিচ্ছেন রাহানেরা।
ব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ সকলে একসঙ্গেই যাবেন এমনটাই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন একজন সিনিয়র সাংবাদিক। যে বাঙালি সাংবাদিক প্রায় ওঠা বসা করেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে। ভারতের ৫ ক্রিকেটারকে আলাদা করে রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙার অভিযোগের জন্য।
ওই ৫ জনকে মেলবোর্নে রেখে যাওয়ার যে গুঞ্জন বিভিন্ন মহল থেকে উঠেছিল তা সঠিক নয়। ১ লা জানুয়ারি রোহিত শর্মা, পৃথ্বী শ, ঋষভ পন্থ, শুভমন গিল এবং নভদীপ সাইনিকে হোটেলের বাইরে কোনও এক রেস্তরাঁতে খেতে দেখা যায় বলে একটি সোশ্যাল মাধ্যমের ভিডিও তে দাবি করা হয়। সেই ভিডিয়োর সত্যতা নিয়ে এখনও তদন্ত চলছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তারা বায়ো বাবলের নিয়ম মেনে চলতে বদ্ধ পরিকর। তারপরেই টিম ম্যানেজমেন্ট সূত্রে জানানো হয় যে গোটা দল একসঙ্গেই সিডনি যাবে, কেউ মেলবোর্নে আলাদা করে থাকছেন না।
প্রসঙ্গত ৩১ ডিসেম্বরই সিডনি পৌঁছে যাওয়ার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার। কিন্তু করোনা সংক্রমণের বৃদ্ধির ফলে তা সম্ভব হয়নি।

Post a Comment