ডেলিভারী ওয়ার্ড এ ঢুকতে বাধা দেওয়ায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপতালে সিকিউরিটি গার্ড কে মার ধরের অভিযোগ - The News Lion

ডেলিভারী ওয়ার্ড এ ঢুকতে বাধা দেওয়ায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপতালে সিকিউরিটি গার্ড কে মার ধরের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের তিন সিকিউরিটি কর্মীকে মঙ্গলবার মারধর করার অভিযোগ উঠল রুগীর পরিজনদের বিরুদ্ধে।অভিযোগ মঙ্গলবার এক রুগীর পরিজন হাসপাতালের নিয়ম ভঙ্গ করে ডেলিভারি ওয়ার্ডে ঢুকতে চায় তার বাড়ির রুগীর সাথে দেখা করার জন্য। 


কর্মরত  তিন জন সিকিউরিটি গার্ড ডেলিভারি ওয়ার্ডে তাকে ঢুকতে বাধা দেওয়ায় ওই তিন জন সিকিউরিটি গার্ড কে মারধর করে রুগীর বাড়ীর পরিজনরা। সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা তিন জন কর্মী ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 একজনের মাথা ফেটেছে,হাতে চোট লেগেছে। প্রশ্ন উঠছে যেখানে সিকিউরিটি গার্ডের নিরাপত্তা নেই সেখানে তারা হাসপাতালে নিয়ম-শৃঙ্খলা ও নিরাপত্তা কিভাবে বজায় রাখবে। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে।ডেবরা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.