নারায়ণগড় এ মহিলা কর্মীদের নিয়ে কৃষি আইন এর বিরুদ্ধে তৃনমূলের প্রতিবাদ মিছিলে - The News Lion

নারায়ণগড় এ মহিলা কর্মীদের নিয়ে কৃষি আইন এর বিরুদ্ধে তৃনমূলের প্রতিবাদ মিছিলে

 


দি নিউজ লায়নঃ    কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে প্রতিবাদ মিছিল। সব জেলার পাশাপাশি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের  ৬  নম্বর  নারায়ণগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার মহিলা কর্মীদের নিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করা হয়।


 ঐপ্রতিবাদ মিছিলে পা মেলায় এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। মিছিলটি নারায়ণগড় থানা গোড়া থেকে চাতরিভাড়া পর্যন্ত পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের  নেতা শেখ সরিফ, যুব নেতা শেখ বাপি, মহিলা নেত্রী নমিতা মন্ডল সহ্ একাধিক তৃণমূল নেতৃত্ব ও নেত্রীরা। তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নমিতা মন্ডল বলেন কেন্দ্রীয় সরকারের  কৃষক বিরোধী কৃষি বিল আমরা মানছি না মানবো না।


 ওই কৃষি বিল বাতিলের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাই এই এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মঙ্গলবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।সেই সঙ্গে ওই মিছিল থেকে বিজেপি কে প্রত্যাখ্যান করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়।এছাড়াও এলাকায় শান্তি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি সকলের কাছে আবেদন করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.