কবিতা যোদ্ধাদের সম্মান জানিয়ে বর্ষবরণ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে - The News Lion

কবিতা যোদ্ধাদের সম্মান জানিয়ে বর্ষবরণ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে

 


 দি নিউজ লায়নঃ      দীর্ঘ কয়েকমাস যাবৎ চলছে করোনার বিরুদ্ধে লড়াই। আর দেখতে দেখতে একটা বছরও বিদায় নিল। তাই নতুন বছরে যাতে সবাই সুঃস্থতার সাথে আগামীতে লড়াই চালিয়ে যেতে পারে সেই শুভ কামনা করে নিজেদের মনোবল বাড়াতে নিজেদের মধ্যেই ফুল-চকলেট বিতরন করে বর্ষবরণ করলেন কোভিড যোদ্ধারা। বৃহস্পতিবার মধ্যরাতে এভাবেই চিকিৎসক, নার্স, সাফাই কর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের সাথে নতুন বছরকে স্বাগত জানালেন রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা।


 বস্তুত, করোনা ভাইরাসের থাবায় প্রান গিয়েছে অনেক চিকিৎসক, নার্স এমনকি সামনের সাড়িতে লড়াই করে আসা অনেক কোভিড যোদ্ধাদের। তাদের স্মরন করে এদিন রাতে গোটা মেডিকেল কলেজ চত্ত্বর বেলুন দিয়ে সাজিয়ে গোলাপ ফুল ও চকলেট হাতে নিয়ে সকলের মধ্যে তা বিতরন করেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। নতুন বছর সকলের মুখে হাসি ফোটাবে এই আশা নিয়েই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের অস্থায়ী কর্মীরা।


 এদিন উদ্দ্যোক্তাদের পক্ষে প্রশান্ত মল্লিক বলেন, "আমরা ২০২০ সালে অনেক কোভিড যোদ্ধাকে অনেককেই হারিয়েছি। আর আমাদের সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স চালক সর্বোপরি চিকিৎসক, নার্সেরা এই ভাইরাসের সংক্রমনের ভয়ে ভীত না হয়েও দিনরাত এক করে কাজ করেছেন। তাই তাদের সম্মান জানাতেই এই উদ্দ্যোগ। নতুন বছর সবার ভালো কাটুক এই আশা রাখি।" তবে এদিন অস্থায়ী কর্মীদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.