নববর্ষে সর্বমঙ্গলা মন্দির এবং মায়াপুরের ইসকন মন্দিরে দর্শনার্থীদের ভিড়
দি নিউজ লায়নঃ ইংরেজি নববর্ষে উপচে পড়া ভিড় পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এবং নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরে।বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নতুন বছরের প্রথমদিনেই ভক্তদের ঢল। এদিন ভোর থেকেই বর্ধমান শহর তো বটেই দূরদূরান্ত ও ভিন জেলা থেকে ভক্তদের সমাগম হয় মন্দির চত্বরে। তবে কোভিড বিধি মেনেই ভক্তদের ঢোকার অনুমতি মেলে মন্দিরে। কোভিড সংক্রমণের কারণে টানা ছ'মাস ধরে মন্দিরের গেটে তালা পড়েছিল। নিউ নর্মালে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতেই খুলে গেছে কোভিডের নির্দেশিকা মেনে গেটের তালা।
সংক্রমণ এড়াতে রয়েছে স্যানিটাইজার টানেল। আছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া নো এন্ট্রি। স্বাস্থ্য আগে, শাস্ত্র পরে সর্বমঙ্গলা মন্দিরের মূলমন্ত্র এখন। মাস খানেক ধরে মন্দির চত্বরে বসে ভোগ খাওয়ানো শুরু করা হয়েছে। প্রতিদিন একশোজনকে বসে ভোগ খাওয়ানোর বন্দবস্ত করা হয়েছে।তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কিছু করা হচ্ছে। কোভিড বিধিকে মেনে চলা হচ্ছে কঠোর ভাবেই। অন্যদিকে, একই ছবি নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে।
শুক্রবার ভোর থেকেই পর্যটকদের ভিড় মায়াপুরে। কেউ এসেছেন ইসকনের মন্দির দর্শন করতে কেউ আবার এসেছেন পিকনিক করতে। নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে মানুষের ঢল নেমেছে।কে বলবেন বিশ্ব বাসীর আতংক রয়েছে ।আজ যেন লাগাম ছাড়া মানুষের আনন্দ এক হয়ে গিয়েছে। বাচ্ছা ,যুবক, যুবতী, গৃহবধূ থেকে বৃদ্ধ ভিড় জমালেন নদিয়ার ইসকন মন্দিরে ।সঙ্গে প্রসাদ ভোগ মন্দির দর্শন গঙ্গা ভ্রমণ সব কিছু একটি দিনেই আনন্দ নিতে চাইছে।এতদিন ঘরবন্ধি হয়ে থাকা এক দিনে সব উপভোগ করতে চাইছে নতুন বছরে প্রথম দিনে ভ্রমণ পিপাসু মানুষ।

Post a Comment