বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস
দি নিউজ লায়নঃ শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। মেদিনীপুর শহরে দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের জেলা সভাপতি অজিত মাইতি ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায় ও প্রদুৎ ঘোষ, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ আরো অনেকে।দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।
কোথাও বস্ত্র বিতরণ,কোথাও ফল বিতরণ করেন তৃনমূলের নেতা ও কর্মীরা। সেই সঙ্গে কোথাও বিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছিল ।আবার কোথাও বড় ধরনের মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় কর্মীরা দলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে তিনি দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে ইংরেজি নববর্ষ সকলের কাছে শুভ হোক তিনি কামনা করেন।
তিনি বলেন বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে তাই রাজ্যজুড়ে বিজেপি হিংসা শুরু করেছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। বাংলার মানুষ বিজেপিকে এর জবাব দেবে। তিনি আরো বলেন যে কেউ কেউ তৃণমূলে থেকে খেয়ে দেয়ে বড় হয়ে বিজেপি দলে গিয়েছে বিজেপিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কুৎসা করছে।তাই এর বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে। তিনি বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়এর পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। তাই তিনি দলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে দলীয় কর্মীদের এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করারও নির্দেশ দেন।
সেইসঙ্গে তিনি বলেন মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। তাই বাংলার মানুষ শুধু নয় সারাদেশের মানুষ মেদিনীপুর কে আন্দোলনের এলাকা বলে ভালো করেই জানেন। তাই মেদিনীপুরের মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে কোনদিন মেদিনীপুরের বুকে জায়গা করে দেবে না ।তাই তিনি শান্তি ও উন্নয়নের জন্য সর্বস্তরের মানুষকে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান।

Post a Comment