গড়বেতার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন জেলাপরিষদ এর সভাধিপতি - The News Lion

গড়বেতার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন জেলাপরিষদ এর সভাধিপতি

 


দি নিউজ লায়নঃ    শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৮ নলবনা অঞ্চলের মঙ্গলপাড়া গ্রামে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে ভষ্মিভূত হয়ে যায় বাবলু রুইদাসের বাড়ি।এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ভষ্মিভূত হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র।শনিবার পশ্চিম মেদিনীপুর  জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার উদ্যোগে খাদ্যশস্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র  ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


সেই সঙ্গে ওই পরিবারের পাশে  থাকার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি।শনিবার মঙ্গলপাড়া গ্রামে গিয়ে বাবলু রুইদাস সহ তার পরিবারের সকলের সাথে কথা বলেন  উত্তরা সিংহ হাজরা। এছাড়াও তার সাথে ওই গ্রামে গিয়ে ছিলেন ৮ নম্বর অঞ্চল এর  প্রধান অজয় সৌ,তৃনমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কোলে, যুবনেতা সাগর মন্ডল সহ একাধিক তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব গন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.