তৃণমূল কংগ্রেস নেত্রীকে সুবিধাবাদী বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়নঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার জয়ন্তীপুর এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য কমিটির সহ-সভাপতি ভারতী ঘোষ, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ আরো অনেকে। ওই জনসভায় তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বেশ কয়েকজন বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই সমাবেশে শুভেন্দু অধিকারী তার ভাষণে বলেন যদি কেউ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন তিনি হলেন তৃণমূল নেত্রী। সবথেকে বেশি তিনি সুবিধাভোগী। তার মতো সুবিধাবাদী ভারতবর্ষের কেউ নেই। তিনি বলেন শুধু বিভিন্ন এলাকায় সরকারি সভা করার জন্য দুই হাজার কোটি টাকা খরচ করেছে বর্তমান রাজ্য সরকার।
সেই সভায় প্রধানমন্ত্রী তুই তাগারি করা হয়েছে, জেপি নাড্ডা চাড্ডা, গাড্ডা বলা হয়েছে ।এ ছাড়া কোন কিছুই হয়নি ।তিনি রাজ্য সরকারের দুয়ারে সরকারকে যমের দুয়ারে সরকার বলে কটাক্ষ করেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রকল্প কে ঢপ বাজ বলেও কটাক্ষ করেন ।তার ভাষণে সিপিএমের প্রশংসা শোনা যায় ।তিনি বলেন সুকুমার সেনগুপ্ত, গীতা মুখার্জী,বিশ্বনাথ মুখার্জী, বিনয় চৌধুরী,সরোজ মুখার্জিদের আমি শ্রদ্ধা করি। কিন্তু লক্ষ্মণ শেঠ এর মতো লোকেদের আমি কোনদিন শ্রদ্ধা করি না। সিপিএম আমলে এসএসসি হয়েছে। কিন্তু ২০১৪ সাল থেকে বাংলায় এসএসসি হয়নি। ২০১১ সালে রাজ্য যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন বেকারের সংখ্যা ছিল এক কোটি কুড়ি লক্ষ, বর্তমানে বেকার সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি।
রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে। যার ফলে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং স্থায়ী পদের সংখ্যা কমছে। রাজ্যে গত দশ বছরে কোন উন্নয়ন হয়নি বলে তিনি বলেন।তিনি তাঁর ভাষণে বলেন কোনো শিল্প-কলকারখানা হয়নি, বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, এসএসসি হয়নি।তিনি তীব্র ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেন। তিনি বলেন চাল চোর, আমফানের টাকা চোর, কয়লা চোর, গরু পাচারের দল হল তৃণমূল।যদি এই বিধানসভা নির্বাচনে তৃণমূল ১৪৮ টি আসন পায়, পুনরায় যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের কিডনি চুরি করবে। তাই চাল চোর গরু চোর কয়লা চোর তৃণমূলকে ভোট দেবেন না।
সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কে রাজ্য সরকার তাদের প্রকল্প বলে কাজ শুরু করেছে তারও তিনি তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি বলেন কৃষক নিধি প্রকল্প চালু না করে বাংলার ৭৩ লক্ষ কৃষককে বঞ্চিত করেছে বর্তমান রাজ্য সরকার তার ও তিনি তীব্র প্রতিবাদ জানান ।সেই সঙ্গে আয়ুষ্মান প্রকল্প চালু না করার জন্য তিনি কটাক্ষ করেন রাজ্য সরকারের এবং তিনি বলেন আপনারা বিজেপিতে থাকুন বিজেপিকে সমর্থন করুন। বিজেপি ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে ,রাস্তাঘাটের উন্নয়ন হবে, বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন হবে, রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাই তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।

Post a Comment