গৃহবধূর দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার রাতে এক গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ।মৃত গৃহবধূর নাম দামিনী হালদার(২৩)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নোনাঘেরী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দুয়েক আগে নোনাঘেরী এলাকার বাসিন্দা দামিনী হালদারের সঙ্গে ক্যানিং এক নম্বর দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বিক্রম হালদারের বিয়ে হয়।
গৃহবধূ দামিনী হালদার তার বাপের বাড়িতে আসে।এদিন সন্ধ্যায় বাপের বাড়িতে ঘরে মধ্যে গলায় দড়ি দেয়।পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা গৃহবধূ কে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment