বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযো গ্রেপ্তার এক যুবক - The News Lion

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযো গ্রেপ্তার এক যুবক

 


 দি নিউজ লায়নঃ     ফেসবুকে বন্ধুত্ব। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে।  ঘটনাটি ঘটে মাধবডিহি থানা এলাকায়। ধৃতের নাম অচিন্ত্য মালিক। রায়না থানার বোকড়া গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার শাকনাড়ায় ওই যুবতীর বাড়ি। মাস আটেক আগে তাঁর সঙ্গে ফেসবুকে অচিন্ত্যর সঙ্গে পরিচয় হয়।


 নিজেকে অবিবাহিত বলে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে। তার কথায় বিশ্বাস করেন যুবতী। এরপর দুর্বলতার সুযোগ নিয়ে যুবতীর সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে অচিন্ত্য। যুবতীর অনেক অশ্লীল ছবি সে তুলে রাখে। পরে দু’টি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যুবতীকে নানাভাবে হুমকি দেয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাঁকে। 


যুবতীকে জোর করে শনিবার সে বিয়ে করে। পরে যুবতী জানতে পারেন, অচিন্ত্য বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপরই তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, ধর্ষণ ও তথ্য প্রযুক্তি অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৭ জানুয়ারি পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.