মকর সংক্রান্তি তারিখ এবং স্নানের শুভ সময়
দি নিউজ লায়নঃ আজ ১৪ জানুয়ারির মকর সংক্রান্তি৷ শাস্ত্র বলে পৌষমাস হল মলমাস ৷ আর এই সময় কোনও শুভ কাজ করা হয় না ৷ তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্যলগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায় ৷ নেমে আসে শুভক্ষণ ৷
পৌষ সংক্রান্তির শুভলগ্নে পঞ্চক, খরমাস আর অশুভ সময় কেটে যায় একই সঙ্গে পৌষ সংক্রান্তির দিন মহাস্নানের মহিমা তো প্রচুর ৷ বলা হয় মকর সংক্রান্তির দিন পূণ্য লগ্নে শাহি স্নান করলে জীবনে কোনও অমঙ্গল থাকে না ৷ তবে যে কোনও সময় স্নান করলে কিন্তু হবে না ৷ একটি শুভ মুহূর্তে স্নান করলেই মেলে ফল ৷ জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির স্নানের শুভ সময়
৷
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় শুরু হবে মকর সংক্রান্তি। জ্যোতিষ শাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ সময় হিসাবে বিবেচিত। সমস্ত শুভ কাজগুলি এই সংক্রান্তির পরেই হয়। আচার্য কমলানন্দ লালের জানিয়েছেন, এই শুভ সময় সকাল ৮.৩০ থেকে সন্ধ্যা ৫.৪৬ মিনিট অবধি থাকবে। একই সঙ্গে মহাপুন্য সময় থাকবে সকাল ৮.৩০ থেকে সকাল ১০ টা ১৫ অবধি। এই সময়ে স্নান ও দান-দক্ষিণার মতো কাজ করা যেতে পারে।

Post a Comment