কেন্দ্রের কালা কৃষি আইন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানাল শিউলি সাহা
দি নিউজ লায়নঃ বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের কালা কৃষি আইন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায় কে স্বাগত জানালেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।সোমবার কেশপুর অডিটরিয়ামে তৃণমূল যুব কংগ্রেসের কেশপুর ব্লক কমিটির পক্ষ থেকে কৃষক বিরোধী কেন্দ্র সরকার এর কালা কৃষি বিল বাতিলের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা,তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কার্য্যকরি সভাপতি নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল নেতা চিত্তরঞ্জন গরায় সহ আরও অনেকে।
ওই সভায় বিধায়ক শিউলি সাহা তার ভাষণের প্রথমেই কৃষি বিল নিয়ে সোমবার দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে ,সেই রায় কে স্বাগত জানান।তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার কৃষক বিরোধী কৃষি বিল গায়ের জোরে লোকসভায় ও রাজ্য সভায় পাস করিয়ে নিয়ে ছিল।ওই কৃষি বিল কৃষক বিরোধী বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে দলীয় নেতা কর্মীদের ওই কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করার জন্য নির্দেশ দিয়েছিলেন।তাই তৃণমূল রাজ্য জুড়ে ওই কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন এখনো অব্যাহত রেখেছে।তৃণমূল যে সঠিক দাবিতে আন্দোলন করে তা দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হল।
দেশের সর্বোচ্চ আদালত কালা কৃষি আইন নিয়ে কেন্দ্র সর কারের গালে জোর থাপ্পড় বসিয়ে দিল।তাই ওই কৃষকবিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে তৃনমূলের ও তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে বিধায়ক শিউলি সাহা জানান। বাংলায় এসে কৃষকের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষকদের পাশে রয়েছে বলে প্রচার করলে ও তারা যে কৃষকের শত্রু তা দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত বলে তিনি জানান।

Post a Comment