পচা‌ আলুরা বিজেপিতে যাচ্ছে, মৃদুল - The News Lion

পচা‌ আলুরা বিজেপিতে যাচ্ছে, মৃদুল



দি নিউজ লায়নঃ   তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারিদের প্রকাশ্য মঞ্চে 'পচা আলু' বলে আক্রমণ করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামি। সোমবার আলিপুরদুয়ার পুরসভার সামনে পথ সভা করে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল। এই পথ সভার মঞ্চ থেকে সদ্য বিজেপিতে যাওয়া তৃণমূলীদের তীব্র ভাষায় আক্রমন করে তৃণমূলের নেতারা।


 এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামি, আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল সভাপতি দীপ্ত চট্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতারা। উল্লেখ্য একই জায়গায় সম্প্রতি পথা সভা করে বিজেপি। সেই সভার পাল্টা সভা হিসেবে সোমবার সভা করে তৃণমূল। 


এই সভা মঞ্চে তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামি বলেন, " পচা আলুরা সব বিজেপিতে চলে গেছে। বিজেপির লোকেরা নিজেরাই এই পচা আলুদের আসেপাশে ঘেসছেন না। পাছে এদের হাওয়ায় পচা রোগ ধরে। কুমারগ্রামে এই রকম একজন পচা আলু বাড়িতে ফিরতে পারছেন না।  ঘরে তালা মারা রয়েছে। ফলে পচা আলুদের সরে যাওয়ার ফলে দলের কোন ক্ষতি হবে না। বরং ভালোই হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.