জানালা ভেঙে ঘরে ঢুকে চুরি
দি নিউজ লায়নঃ চুরির ঘটনা ঘটল দিনহাটায়। মঙ্গলবার গভীররাতে জানলা ভেঙে বাড়ির ভেতর ঢুকে চুরি হল মোবাইল সহ নগদ ৬০০০ টাকা। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার বড়নাচিনা কৃষিমেলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সুমি দাস রোজকার মতই নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।
রাত প্রায় তিনটে নাগাদ তার ঘরের জানালা ভেঙে চোর ঢুকে বিছানার ওপরে থাকা একটি মোবাইল ফোন এবং পাশের ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে ৬০০০ টাকা নিয়ে পালিয়ে যায়।সকালে ঘুম ভাঙ্গার পর সুমি দাস ও তার পরিবার ঘটনাটি জানতে পারে। সুমি দাসের দাদা সুজন দাস স্থানীয় দিনহাটা থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment