নকল সোনা দেখিয়ে প্রতারণা, তিন লক্ষ টাকা খোয়ালেন মালদার শিক্ষক দম্পতি
দি নিউজ লায়নঃ এক শিক্ষক দম্পতিকে ৫০০ গ্রামের নকল সোনা দেখিয়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিলো দুই দুস্কৃতি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর এলাকায়। রাতেই এই ঘটনার ব্যাপারে ওই শিক্ষক দম্পতি পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাদেবপুর এলাকার বাসিন্দা শিবনাথ বিশ্বাস, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক।
তাঁর স্ত্রী সুজাতা বিশ্বাস, তিনি অঙ্গওয়ারি কেন্দ্রের শিক্ষিকা। এই শিক্ষক দম্পতির কাছে বেশ কিছুদিন ধরে অচেনা দুই যুবক বাড়িতে গিয়ে মাছ বিক্রি করতেন। তাদের বাড়ি হবিবপুর এলাকায় বলে জানিয়েছিলো ওরা। এরপরই ওই দুই অচেনা মাছ বিক্রেতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। তারা বাড়িতে এসে মাছ বিক্রি করতে শুরু করে। এরপরই নকল সোনা দেখিয়ে তিন লক্ষ টাকা প্রতারণার ঘটনাটি ঘটে।
এদিকে শিক্ষক দম্পতির পুলিশকে অভিযোগে জানিয়েছেন, অচেনা দুই মাছ বিক্রেতা তাদের বলেছিলেন বাড়ি তৈরীর কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে তারা একটি সোনার চাপ পেয়েছেন। সেটি বিক্রি করবেন। পাচ লাখ টাকায় ৫০০ গ্রাম সোনা বিক্রি করার কথা তারা বলেছিলেন। এরপরই মঙ্গলবার রাতে ৫০০ গ্রাম সোনার চাপটি আমাদের বাড়ীতে নিয়ে আসে। সোনাটি যখন নিয়ে আসে তখন ৩ লক্ষ টাকায় চুক্তি হয়। ওদের হাতে সোনা চাপটি দেওয়ার পর দুইজনকে বাড়িতে বসিয়ে রেখেই, পাশে স্বর্ণকারের দোকানে যাচাই করতে যায়।
স্বর্ণকারের দোকানে সেটির নকল সোনা বলে জানতে পারি। এরপর বাড়িতে এসে দেখি ওই দুই মাছ বিক্রেতাকে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এরপরই পুরাতন মালদা থানার পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, নকল সোনা দেখিয়ে এক শিক্ষক দম্পতিকে প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছে অচেনা ওই দুই জনের বিরুদ্ধে। ওদের একটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই তাদের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।

Post a Comment