রেলের কাটিহার ডিভিশনের এডিআরএমকে স্মারকলিপি তৃনমূল শ্রমিক সংগঠনের
দি নিউজ লায়নঃ ১৭২জন রেলের অস্থায়ী কর্মীদের কর্মচ্যুত করে ২৫জনকে দিয়ে কাজ করিয়ে চলছে উত্তর পূর্ব রেল। নিউজলপাইগুড়ি স্টেশনের রেলের অস্থায়ী কর্মী, সাফাই কর্মীদের দ্রুত পুনরায় কাজে ফেরানোর দাবিতে সোচ্চার তৃনমূল শ্রমিক সংগঠন। বুধবার উত্তর পূর্ব রেলের কার্টিহার ডিভিশনের নিউ জলাপাইগুড়ির এডিআরএমের দপ্তরে আইএনটিটিইউসির তরফে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন নিউ জলাপাইগুড়ি স্টেশনে কর্মচ্যুত ১৭২জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দ্রুত পুনরায় কাজে নিযুক্তির দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন। নিউ জলাপাইগুড়ি আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ রায় জানান ২০১৭সাল থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে করোনাকালে কর্মচ্যুত ১৭২ জন অস্থায়ী কর্মীরা সাফাইয়ের কাজে নিযুক্ত রয়েছেন। তবে দীর্ঘ ১১মাস ধরে কাজ হারিয়ে রুজি রুটির সংস্থান বন্ধ হয়ে পড়ে রয়েছে তাদের। তিনি বলেন তাদের কোনো রকম কিছু না জানিয়েই রেলের তরফে অন্য ২৫জনকে চুপিসারে টেন্ডার করে কাজ পাইয়ে দেওয়া হয়।
যার জেরে বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন ১৭২জন অস্থায়ী কর্মী ও সাফাই কর্মচারীরা। তাদের সত্ত্বর পুনরায় কাজে ফেরানোর দাবি জানিয়ে এডিআরএমকে স্মারকলিপি প্রদান করি। তাদের দ্রুত পুনরায় রেলের এনজেপি প্ল্যাটফর্মের সাফাইয়ে কাজে নিযুক্ত করে বেতন প্রদানের দাবি জানানো হয়েছে। প্রসেনজিৎ বাবু জানান রেলের এডিআরএম আশস্ত করে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। সমস্তটা স্বাভাবিক থাকলে মার্চ মাস থেকে নিয়মিত সব ট্রেন চলাচল শুরু হলে তাদের পুনরায় কাজে ফেরানো হতে পারে বলে।

Post a Comment