রামজীবনপুরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক, এলাকায় উত্তেজনা - The News Lion

রামজীবনপুরে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক, এলাকায় উত্তেজনা

 


দি নিউজ লায়নঃ     শুক্রবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত রামজীবনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে রামজীবনপুর এলাকার চার বছরের  এক শিশুকন্যাকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় তার প্রতিবেশী বিশ্বনাথ রায়ের বাড়ি থেকে উদ্ধার করে শিশুকন্যার পরিবারের লোকেরা। 


এরপর শিশুকন্যাটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকেরা। শনিবার সকালে শিশু কন্যাটির পরিবার রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে শিশু কন্যাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ দায়ের করে। রামজীবনপুর পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরা অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত বিশ্বনাথ রায় কে শিশুকন্যা কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে। 


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে শিশুকন্যাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেইসঙ্গে এলাকার বাসিন্দারা শিশুকন্যাটির দ্রুত আরোগ্য কামনা করেন ।এমন অমানবিক ঘটনায় রীতিমতো এলাকার বাসিন্দারা ওই যুবকের উপর ক্ষুব্ধ। তারা ওই অভিযুক্ত যুবককে ফাঁসি দেওয়ার দাবি জানান। তবে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.