এটিএম জালিয়াতি চক্রের মূল পান্ডা গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ এটিএম জালিয়াতির পরপর বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছিল থানায়।শেষে তদন্ত চালিয়ে শনিবার রাতে এটিএম জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম অভিজিৎ বৈদ্য।শনিবার ধৃতকে হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে।ধৃতকে ছয় দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে বাগদার বিভিন্ন এটিএম এর সামনে দাঁড়িয়ে থাকত অভিযুক্ত অভিজিৎ বৈদ্য। বয়স্ক থেকে মহিলারা টাকা তুলতে এসে কোন রকম সমস্যায় পড়লেই তাদের সাহায্য করতে এগিয়ে আসতেন অভিজিৎ। গ্রাহকদের টাকা তুলে দিয়েই চোখের পলকে তাদের এটিএম কার্ড পরিবর্তন করে দিত সে। গ্রাহক বাড়ি ফিরতে ফিরতেই এটিএম থেকে টাকা গায়েব হয়ে যেত। এইভাবে প্রায় দেড় লক্ষ টাকা জালিয়াতির ঘটনা ঘটেছিল বলেই জানা গেছে।
সম্প্রতি এই ধরনের তিন তিনটি অভিযোগ দায়ের হয়েছিল বাগদা থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাগদা থানার পুলিশ।
শুক্রবার রাতে সুত্র মারফত বাগদা থানার পুলিশ অভিযান চালায় পাল্লা অঞ্চলে।সেখান থেকেই অভিজিৎ বৈদ্য নামে এ টি এম জালিয়াতি চক্রের মুল পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে অভিজিতের কাছ থেকে কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্তদের খোজ চালাচ্ছে বাগদা থানার পুলিশ।

Post a Comment