ফের খাবারের লোভে বন্দি হল লেপার্ড
দি নিউজ লায়নঃ ফের বন্দি হল লেপার্ড। শুক্রবার রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের সিংহানিয়া চা বাগানে খাবারের লোভে বন্দি হল লেপার্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন বন্ধ থাকায় ফের সিংহানিয়া চা বাগানে লেপার্ডের আনাগোনা লক্ষ্য করা যায়। লেপার্ড ধরার জন্য বনদফতর থেকে একটি খাঁচা বসান হয়।
আর খাবারের লোভে সেই খাঁচায় বন্দি হয় একটি পূর্ণ বয়স্ক পুরুষ লেপার্ড। শ্রমিকরা খাঁচাবন্দি লেপার্ডটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দিলে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা রাতেই ওই লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, ওই চা বাগানটিতে বেশ কয়েকদিন ধরেই লেপার্ডের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয়রা। এবিষয়ে বনদফতরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার রামিজ রোজার বলেন,"সিংহানিয়া চা বাগান থেকে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডটিকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার হওয়া লেপার্ডটিকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।"

Post a Comment