সাইকেল নিয়ে পেট্রোলজাত পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব তৃনমূল ছাত্র পরিষদ
দি নিউজ লায়নঃ সাইকেল নিয়ে পেট্রোলজাত পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব তৃনমূল ছাত্র পরিষদ। বুধবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির রাজপথে সাইকেল র্যালিতে নামে দার্জিলিং জেলা তৃনমূল।
এদিন সাইকেল নিয়ে পড়ুয়ারা শিলিগুড়ি কলেজ থেকে সাইকেল র্যালিটি শুরু করে। শহরের বিভিন্ন মুখ্য সড়কে হাজির হয় সাইকেল নিয়ে ছাত্রদের প্রতিবাদ মিছিল। ২০০র অধিক সাইকেল এতে অংশ নেয়।

Post a Comment