জেলে যাওয়ার ভয়ে ধান্দাবাজ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন, ছত্রধর মাহাতো - The News Lion

জেলে যাওয়ার ভয়ে ধান্দাবাজ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন, ছত্রধর মাহাতো

 


দি নিউজ লায়নঃ     বুধবার ঝাড়গ্রাম শহরের সার্কাস  ময়দানে বিজেপির জনসভা  মঞ্চ থেকে  শুভেন্দু অধিকারী  তীব্র ভাষায় তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর  মাহাতোর নাম করে তাকে আক্রমণ করেন।ঠিক সেই সময় ঝাড়গ্রাম জেলার লালগড় থানার গোহমী শিব মন্দির প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে  শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায়  কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি বলেন রাজনীতি করবো জেল খাটবে না তা কোনদিন হতে পারে না। কিন্তু আমি২০০৮সালে জঙ্গলমহল  জুড়ে যে আন্দোলন করেছিলাম তা বাম সরকারের অনুন্নয়নের বিরুদ্ধে। তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। সেই সময় আন্দোলন করেছিলাম বলে আজকের জঙ্গলমহলের মানুষ উন্নয়ন বলে কি জিনিস দেখতে পাচ্ছে।


 আমি ২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে ছিলাম কিন্তু সামান্য ভোট পেয়ে ছিলাম ,তাই আমি জয়লাভ করতে পারেনি। সেটা নিয়ে যখন শুভেন্দুঅধিকারী কটাক্ষ করেছেন।তখন তিনি   বলেন ২০০১ সালে মুগবেড়িয়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন, তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী হেরে গিয়েছিলেন। তাই ওনার মুখে নীতি আদর্শের কথা মানায় না।যদি তৃণমূলের সবাই চোর তাহলে কুড়ি বছর ধরে কেন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন, সাংসদ,বিধায়ক, মন্ত্রী হয়েছিলেন ।তার জবাব জনগণ কে উনি দিতে পারবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কে বলছেন মিথ্যা শ্রী, তার ভাইপো কে বলেছেন  তোলা শ্রী পুরস্কার দেওয়া হবে।


উনার কোনো জ্ঞান নেই, কোথায় কি কথা বলতে হয়।ওর মতো ধাপ্পাবাজ, বেইমান বাংলার বুকে আর কেউ নেই। তিনি জোর গলায় বলেন ঝাড়গ্রাম জেলার চারটি আসনে  ৫০ হাজার ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী বলে শুভেন্দু অধিকারী বলছেন।যদি ওর ক্ষমতা থাকে তাহলে একটা আসনে বিজেপি প্রার্থীকে জয়লাভ  করিয়ে দেখাক। কারণ ওদের সাথে মানুষ নেই তাই ঝাড়গ্রাম জেলায় সভা করার জন্য তাহলে ওদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে লোক আনতে হয়। তিনি বলেন মিথ্যা অপপ্রচার করে কোন লাভ নেই। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন  ২০২১ সালে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব ,শুভেন্দু অধিকারী যেভাবে কুৎসা অপপ্রচার করছেন তৃনমূলের বিরুদ্ধে তাতে তৃণমূল কর্মীদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী  কে মানুষ সঠিক জায়গায় পৌঁছে দেবে। আবার বলছেন তৃণমূল ঘাটে উঠে গেছে এবার শ্মশানে যেতে হবে।


কাদের শ্মশানে যেতে হবে কাদের বাংলা থেকে গুজরাট পাঠাতে হবে সেটা জঙ্গলমহলের মানুষ ভালো ভাবে জানেন ।তাই তিনি দলীয় কর্মীদের বলেন এই ধান্দাবাজ শুভেন্দু অধিকারীর কথা কেউ বিশ্বাস করবেন না, তিনি প্রতারক বিশ্বাসঘাতক এবং তৃনমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তাই আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করবেন। দেখা হবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের মাঠে নিশ্চয়ই দেখা হবে নির্বাচনে ভোট গণনার দিন বলে ছত্রধর মাহাতো জানান। তখন যখন তৃণমূল কংগ্রেস  জয়লাভ করবে তখন শুভেন্দু অধিকারীও দিলীপ ঘোষ বাংলা ছেড়ে গুজরাট উত্তরপ্রদেশে গিয়ে আশ্রয় নেবে। তাই তিনি দলীয় কর্মীদের বলেন হিংসা শেষ কথা বলেনা, শেষ কথা বলে জনগণক,তাই জনগণকে সঙ্গে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে শুধু নয় জঙ্গলমহল থেকে তিনি উৎখাত করার ডাক দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.