বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা - The News Lion

বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা

 


দি নিউজ লায়নঃ   বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার দুটি তাজা বোমা। মঙ্গলবার বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাচল থানার থানাপাড়া এলাকায়।  স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করতেই বোমা মজুত করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে এই তাজা বোমা উদ্ধারের ঘটনায় খবর পেয়ে তদন্তে আসে চাচল থানার পুলিশ। ওই বিজেপি কর্মীর বাড়ির জানালার ধার থেকে উদ্ধার দুটি তাজা বোমা নিষ্ক্রিয় করেছে চাচল থানার পুলিশ। 


পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  থানাপাড়া এলাকার বাসিন্দা শিব শংকর দাসের বাড়ির জানালার ধার থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। শিব শংকরবাবু এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার কিছু মানুষ ওই বিজেপি কর্মীর বাড়ির জানালার ধারে রাখা দুটি তাজা বোমা দেখতে পান। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস‍্য তথা দলের জেলার সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন , চাঁচল মহাকুমার জুড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে চাচলে তৃণমূলের জয় নিশ্চিত। তাই এরকম ভাবেই মানুষের মধ্যে ভয়-ভীতি দেখাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। 


তৃণমূল দল এরকম অসামাজিক কাজকে কখনোই প্রশ্রয় দেয় না। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ফলে এখন বিজেপি নেতৃত্ব তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াবার চেষ্টা করছে। এলাকায় বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ওই কর্মীর বাড়িতে তাদের দলের কেউ বা কারা বোমা মজুত করে রেখেছিল। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। চাচোল থানার পুলিশ জানিয়েছে, তাজা বোমা উদ্ধার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আপাতত উদ্ধার হওয়া দু'টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.