টিউমারে আক্রান্ত বয়স্ক মহিলার চিকিৎসার ব্যবস্থা হল স্বাস্থ্য সাথীর কার্ডে
দি নিউজ লায়নঃ টিউমারে আক্রান্ত বয়স্ক মহিলার হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দিল মালদা জেলা প্রশাসন। অত্যন্ত দুঃস্থ পরিবারের আরজিনা বেওয়ার বেশ কয়েকদিন আগে টিউমার ধরা পড়ে। চিকিৎসা চালান অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল মেয়ে মোমিনা খাতুনের পক্ষে। তখনই এগিয়ে আসে মালদা জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর প্রকল্প স্বাস্থ্য সাথীর মাধ্যমে মায়ের চিকিৎসার ব্যবস্থা সুযোগ পেল মোমিনা খাতুন। চাচোল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই দুঃস্থ পরিবারের হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হল। ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা পরিষেবা পেলেন আরজিনা বেওয়া।
আর এই পরিষেবা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে সরকারের উদ্যোগকে দুই হাত তুলে আশীর্বাদ করেছেন আরজিনা বেওয়ার পরিবার। চাচোল ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের বাসিন্দা আরজিনা বেওয়া (৬০)৷ তার স্বামী মারা যান প্রায় সাত বছর আগে৷ আরজিনা বিবির বর্তমানে একমাত্র ভরসা মেয়ে মোমিনা খাতুন৷ দিনমজুরি করে মা-মেয়ের সংসার চলে কোনোরকমে। এরই মধ্যে কয়েক মাস আগে অসুস্থ হয়ে ডাক্তার দেখান আরজিনা বেওয়া ৷ জানতে পারেন তিনি টিউমারে আক্রান্ত তিনি৷
দুস্থ পরিবারের পক্ষে চিকিৎসা কি ভাবে হবে তা বুঝে উঠতে পারছিলেন না তাঁরা৷ এই পরিস্থিতিতে ব্লক অফিসে যোগাযোগ করেন তাঁরা ৷ অবশেষে কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন ৷ মোমিনা খাতুন বলেন, চিকিৎসককে দেখানোর পরে জানতে পারি মায়ের টিউমার হয়েছে, অপারেশন করতে হবে৷ কিন্তু আমাদের মতো দুঃস্থ পরিবারে অপারেশনের খরচ বহন করা সম্ভব নয়৷ চলতি মাসের ৭ তারিখ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করি৷ বিডিও সাহেব বিষয়টি জানতে পেরে আমাদের কার্ড দ্রুত পাইয়ে দেওয়ার চেষ্টা করেন৷ বিডিও সাহেব আমাদের হাতে কার্ড তুলে দিয়েছেন৷ পাশাপাশি চিকিৎসার পরিসেবা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
চাচোল ১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন, আমরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে দুঃস্থ পরিবারকে খুব সহজেই চিকিৎসা পরিসেবা তুলে দিতে পারছি৷ আমি যখনই জানতে পারি ওই মহিলা জটিল ব্যধিতে আক্রান্ত। তখনই আমরা চেষ্টা করি ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা যেন দ্রুত হয়ে যায়৷ আজ উনি স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন৷ এই কার্ড হাতে পাওয়ায় ওনাদের যথেষ্ট সাহায্য হবে৷”

Post a Comment