জেপি নাড্ডার সভার আগে বিপত্তি
দি নিউজ লায়নঃ জেপি নাড্ডার সভার আগে বিপত্তি। বর্ধমান শহরে শনিবারের রোড শোয়ের আগে শুক্রবার ব্যানার লাগাতে গিয়ে এক ব্যাক্তি বিদ্যুৎ পৃষ্ট হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে বর্ধমান শহরে। জানা যায় বর্ধমান শহরের টাউন হলের কাছে ব্যানার লাগাতে গিয়ে এগারো হাজার বিদ্যুৎ এর লাইনের সং্যোগ ঘটে গিয়ে এক ব্যাক্তি বিদ্যুৎ পৃষ্ট হন।
তিনি বর্তমানে চিকিৎসাধীন। বিজেপি কর্মী প্রভাত মন্ডল জানান, জেপি নাড্ডার কর্মসূচি উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন লাগানোর কাজ চলছিল। একটি হোডিংের কাছে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎ লাইনের সং্যোগ হয়ে যায়। যার ফলে যিনি ব্যানার লাগাছিলেন তিনি পড়ে উঠতে গিয়ে আবার বিদ্যুৎ লাইনের সাথে সং্যোগ হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ পৃষ্ট হন। দমকল বাহিনীকে খবর দিলে দমকলের লোকজন এসে উদ্ধার করে বিদ্যুৎ পৃষ্ট হওয়া ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যাক্তি চিকিৎসাধীন।

Post a Comment