বাইক আর সাইকেলের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর
দি নিউজ লায়নঃ বাইক আর সাইকেলের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম সঞ্জয় শাসমল(৫৫)। আহত হয়েছে বাইক আরোহী। তাঁকে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে মৈপীঠ উপকূল থানার নকুলের মোড় এলাকায়। পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে,মৃতের বাড়ি পশ্চিম দেবীপুর এলাকায়। রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Post a Comment