হরিনের খুলি সহ শিং পাচারের ছক বাঞ্চাল করে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো
দি নিউজ লায়নঃ নয়া কায়দায় বন্যপ্রাণ দেহাংশ পাচারের ছক। ঘর সাজানোর সামগ্রীর আদলে হরিণের শিং সহ খুলি বাজারজাত। দর ঠিক করেই শিলিগুড়ির সন্ন্যাসী কাটা বাজারে প্রাচীন হরিনের দুটি শিং সমেত মাথার খুলি মুখবয়ব হস্তান্তরের পরিকল্পনা দুই দুষ্কৃতীর। তবে সশস্ত্র সীমা বলের সহায়তায় ছক বাঞ্চাল করে হাতেনাতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করলো ওই দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম ধনকর শাহী(৭৪) শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা ও মালবাজার বাগড়াকোট নিবাসী বিজয় কাহার(৪৫)।
জানা গিয়েছে শিলিগুড়ি বাগডোগড়া সন্ন্যাসীকাটা মোড় এলাকায় এসএসবি গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে হরিণ শিং সহ হানেনাতে পাকড়াও করে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিক ঘটনাস্থলে গিয়ে ওই হরিনের মাথার খুলি সহ শিং দেখে সাফ বুঝতে পারে এটি বার্কিং ডিয়ারের দেহাংশ।
তাদের জিজ্ঞাসাবাদ করে বনবিভাগ জানতে পারে ৫০,০০০-৬০০০০টাকায় দর কষে ওই এলাকায় এই বন্যপ্রাণ দেহাংশ পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এরপরই ওই হরিণ শিং সহ তাদের গ্রেপ্তার করে বাগডোগড়া বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ডব্লিউসিসিবি এর আধিকারিক রজনিশ কুমার। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত শিলিগুড়ির বৃদ্ধের রুটম্যাপ মোতাবেক পাচারের কার্যকে আনজাম দেওয়াই ছিল উদ্দ্যেশ্য।

Post a Comment