কোভিড প্রতিষেধক টিকাকরণ নিয়ে হাওড়াতেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে
দি নিউজ লায়নঃ কোভিড প্রতিষেধক টিকাকরণ নিয়ে হাওড়াতেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার রাতেই হাওড়ায় এসে পৌঁছায় প্রথম ধাপের টিকার ডোজ। এবিষয়ে হাওড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান, প্রথম ধাপে এসে পৌঁছেছে ২৮,৫০০ ডোজ। ১৬ জানুয়ারি জেলার ১৮টি জায়গা থেকে টিকাকরণের কাজ শুরু হতে চলেছে।
এরপর দ্বিতীয় ধাপে প্রায় এই সংখ্যক ডোজই আসবে। প্রথমে কাদের সেই ডোজ দেওয়া হবে তার তালিকাও তৈরি হয়ে আছে। জানা গেছে, প্রথমে এই টিকা দেওয়া হবে প্রায় ১৪ হাজার ২৫০ জনকে। এরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। এদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ দিন পর। জেলায় প্রথম সারির স্বাস্থ্য কর্মীর সংখ্যা প্রায় ২৮ হাজার ৫০০। এদের সবার ডোজ দেওয়া শেষ হলে তারপরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

Post a Comment