নন জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি রুখতে অভিযানে নামল জেলা প্রশাসন - The News Lion

নন জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি রুখতে অভিযানে নামল জেলা প্রশাসন

 


 দি নিউজ লায়নঃ   নন জুডিশিয়াল স্ট্যাম্পের কালোবাজারি রুখতে অভিযানে নামল জেলা প্রশাসন। বুধবার দুপুরে মহকুমা শাসক (উত্তর) দীপ্তার্ক বসুর নেতৃত্বে একটি টিম বর্ধমান আদালত চত্বরের বেশ কয়েকটি জায়গায় হানা দেয়। হানায় ভিন জেলার প্রচুর সংখ্যক নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার হয়েছে। স্ট্যাম্পের কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক মহিলা স্ট্যাম্প ভেন্ডার সহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


 আদালত চত্বরের দু’টি গুমটি সিল করে দেওয়া হয়েছে। এর পিছনে বড়সড় চক্র জড়িত বলে প্রশাসনের কর্তাদের অনুমান। ভিন জেলার স্ট্যাম্প কিভাবে এখানে আসছে তা তদন্ত করে দেখা হবে বলে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন।


 স্ট্যাম্পের কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের অভিযানে খুশি আইনজীবী ও ল’ক্লার্করা। তাঁদের বক্তব্য, বছর খানেক ধরে স্ট্যাম্পের কালোবাজারি চলছে। ১০ টাকার স্ট্যাম্প ৮০-৯০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। অন্যান্য মূল্যের স্ট্যাম্পও তিন চারগুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এনিয়ে প্রশাসনের নানা মহলে জানানো হয়। বার অ্যাসোসিয়েশনের তরফেও বিষয়টি দেখার জন্য জেলাশাসককে চিঠি দেওয়া হয়। এরপরই কয়েক দিন পর ব্যবস্থা নেওয়া নিলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.