বিজেপির জেলা অফিসে হামলার ঘটনায় গ্রেফতার ৭ - The News Lion

বিজেপির জেলা অফিসে হামলার ঘটনায় গ্রেফতার ৭

 


দি নিউজ লায়নঃ   বিজেপির জেলা অফিসে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা মূলত বিজেপির পুরনো কর্মী। ধৃতরা আদালতে তোলার আগে বিজেপির বর্তমান জেলা নেতৃত্ব ও জেলা সভাপতির বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করেন। ধৃতরা সাংবাদিকদের কাছে দাবী করেন, ”আমরা আলোচনার করতে এসেছিলাম। আমাদের চারঘণ্টা আটকে রাখা হয়। শারীরিকভাবে নিগ্রহ করা হয়।  


আমরা পার্টি অফিসে ভাঙচুর করিনি।“ বৃহস্পতিবার বর্ধমানের ঘোড়দৌড়চটির বিজেপির জেলা কার্যালয়ে হামলা  ও ভাঙচুরের ঘটনা ঘটে।  দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীর লোকজন এদিন হামলা চালায় বলে অভিযোগ। হামলা পালটা হামলা চলে। দলের সুসজ্জিত নতুন অফিসে ভাঙচুর হয়। কাচ জানালা ঘর ভাঙা হয়। উপড়ে দেয় সি সি টি ভি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্রভাষায় বিক্ষোভকারীদের আক্রমণ করেন বিজেপির সহ সভাপতি প্রবাল রায়৷


 তিনি বলেন, “আমি বত্রিশ বছর দল করছি। ওরা কেউ বিজেপির কর্মী নয়। এরা চেনা লোক নয়। বিজেপির কর্মী হলে আর যাই হোক জেলা অফিসে হামলা চালাত না। তিনি বলেন পিকের টিম পয়সা দিয়ে হামলা করেছে। পিকের টিম বিক্ষুব্ধ সাজিয়ে এই নাটক করেছে।বিজেপি এর রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে বলে জেলা নেতৃত্ব জানিয়েছেন।“ ঘটনার পরই ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.